সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মো. শাহজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কল্লল বণীক। এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মোজা, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা শাখার সভাপতি আলতাফ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম প্রমূখ।
এসময় বক্তরা ক্ষেতমজুরদের দাবি-দাওয়া তুলে ধরে বলে, বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্ধগতি এতে সাধারণ জনগণসহ খেটে খাওয়া মানুষ নিম্ন আয়ের মানুষ আর চলতে পারছে না। আমরা ক্ষেতমজুর সমিতি দীর্ঘদিন যাবৎ খেটে খাওয়া মানুষদের রেশনিং ব্যবস্থার কথা বলে আসতেছি। কিন্তু কোন সরকার এই বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি। বর্তমান এই উপদেষ্টা সরকার ১৫ পারসেন্ট ভ্যাট বাড়িয়েছে। এতে মরার উপরে খাঁড়ার ঘা হয়ে উঠেছে। আমরা ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর এই অন্তবর্তীকালীন সরকারের উপরে আস্থা রেখে বলতে চাই আপনারা দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করবেন। কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারকে মনযোগ দিতে হবে। দ্রব্যমূল্য বাড়ায় মূলত সিন্ডিকেট সরকারকে এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সোহেল রানাকে সভাপতি এবং রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments