ডেস্ক রিপের্ট: সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।মঙ্গলবার (২৭ আগষ্ট) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত রাজধানীর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে এই রিমান্ডের আদেশ দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে সোমবার (২৬ আগষ্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ড ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলায় তাকে আসামী করা হয়েছে।
হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটের শরিক হিসেবে ২০০৮,২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ থেকে ২০১৯ মেয়াদে শেখ হাসিনা সরকারের তথ্যমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments