সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের একটি প্রাইভেট হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানসহ ৫জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ২৩ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামীরা হলেন, জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেফতার হওয়া সকল আসামী জামালপুর শহরের বাসিন্দা।
সোমবারবেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামীরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক পারাপারের সময় হওয়া বাক বিতন্ডার জেড়ে হাসপাতালে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছে আসামীরা। এছাড়াও আসামীরা প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রগুলো খেলনা পিস্তল বলে দাবি করলেও তাতে সন্তুষ্ট নয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন জেলা পুলিশ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments