ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২১’ পেশ করেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া প্রধান বিচারপতি জানান যে, এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৫০ বছরপূর্তি উৎসব বাংলাদেশ সুপ্রীম কোর্ট সাড়ম্বরে উদ্যাপন করবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রীম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট কমানো ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কিভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায় সে ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments