মোঃ সাইফুল্লাহ,সাভার- দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাভার পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান।এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সৎ এবং যোগ্য শাসক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই মূলত বাংলাদেশকে চিনেছিল বিশ্ব। মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীতে জনগণের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আপনারা দেখেছেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল বাংলাদেশের। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিএনপিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হবে। বাংলাদেশের উন্নয়ন শুধুমাত্র বিএনপি সরকারের হাতেই সম্ভব বলে আমি মনে করি। তাই আগামীর অগ্রযাত্রায় বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দেখতে হলে অবশ্যই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র কে রুখে দিতে হবে। যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি জনগণকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। আমি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের কল্যাণের পক্ষে কাজ করি এবং ভবিষ্যতেও করে যাবেন ইনশাল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments