স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন জুলুমবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোন অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানী করা হচ্ছে।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে যাত্রাবাড়ী, ডেমরা, কামরাংগীরচর ও শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক সমন্বয় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই নিশিরাতের আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম—নির্যাতন অব্যাহত রেখেছে। কোন মামলা কিংবা গ্রেফতারী পরোয়ানা ছাড়াই ফ্যাসিষ্ট আওয়ামী অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করছে।
তিনি বলেন, বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোন স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আন্দোলন সংগ্রাম দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
এতে আরো বক্তব্য রাখার মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতা খন্দকার এনামুল হক, জহির উদ্দিন তুহিন, সাদ মোরশেদ পাপ্পা সিকদার, হাজী কামাল, নিয়াজ মাহমুদ নিলয়, জামশেদুল আলম শ্যামল, আকবর হোসেন নান্টু, আব্দূল হাই পল্লব, নাসরিন রশীদ পুতুল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments