ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। একই সাথে তারা ভিসির পদত্যাগ দাবি করে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ভিসির অপসারণ চেয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া জান্নাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহইয়ী সারদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাফিদি ইসলাম, তামান্না ইসলাম তিথি, ঢাকা মেডিকেল কলেজের মো. রাফি, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. আশিক এবং হোমায়রা হিমু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাফর ইকবাল স্যারের আহ্বানে আন্দোলনরত ২৮ জন শিক্ষার্থী অনশন থেকে সরে দাঁড়িয়েছে। তবে অনশন থেকে সরে দাঁড়ালেও ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments