দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ; কুষ্টিয়ার দৌলতপুরে অষ্টম শ্রেণীতে পড়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে হেলাল (২২) নামে এক বখাটে যুবক। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ী এলাকা থেকে ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে বলে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে। বখাটে যুবক হেলাল প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গত ৭দিন পার হলেও স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় পরিবারের লোকজন চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের প্রবাসী মো. রাজন আলীর মেয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া (১৪) আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে তার ফুফু রিক্তা খাতুনের বাড়ি থেকে পড়া লেখা করতো। নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বখাটে যুবক হেলাল তাকে উত্ত্যক্ত করার কারনে ৪মাস পূর্বে পরিবারের লোকজন সোনিয়াকে মধুগাড়ী গ্রামে মো. রুহুল আমীনের স্ত্রী ফুফু রিক্তা খাতুনে বাড়তে রেখে আসেন। সেখান থেকে স্কুলছাত্রী সোনিয়া পড়া লেখা করছিল। গত ১০ মার্চ সকাল ৮টার দিকে সোনিয়া কোচিং ক্লাস করতে যাওয়ার পথে মধুগাড়ী বাজার সংলগ্ন এলাকার রাস্তা থেকে হেলাল সঙ্গীয় লোকজন নিয়ে সোনিয়াকে একটি সিএনজি করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর দাদা ইনছান আলী বখাটে যুবক হেলাল সহ ৫জনকে আসামি করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার ৭দিন পার হলেও অদ্যাবধি স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিখোঁজ ছাত্রী উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ প্রতিদিনই থানায় আসে। তবে এ ঘটনাটি আমার জানা নেই।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments