স্টাফ কোয়ার্টার: “স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার ৫২ বছরও বাস্তবায়ন হয়নি”। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এই ঘোষণা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই ভাবে ’৭২ সংবিধানের মূল নীতি বাঙ্গালী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার প্রতি রাজনৈতিক অঙ্গীকার দৃঢ় করতে হবে। তা নাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে উঠবে না।
আজ ২০ মে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধা ’৭১ উদ্যোগে ‘বাংলাদেশের মুক্তির সংগ্রামে রাশেদ খান মেনন” শীর্ষক এক আলোচনা সভায় জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এই অভিমত প্রকাশ করেন। জনতার মেনন ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য জননেতা মোজাফ্ফর হোসেন পল্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডিএন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আনোয়ার হোসেন আনু, খোকন চন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম বেলাল বাঙালী।
জননেতা রাশেদ খান মেনন বলেন, ’৭১ মুক্তিযুদ্ধ আমাদের জীবনে শ্রেষ্ঠ কাজ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহান নেতা, দেশের জনগণ হচ্ছে মুক্তিযুদ্ধের মহানায়ক। দেশের জনগণের অকুতভয় সাহস দৃঢ়তা মুক্তিযুদ্ধকে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা বামপন্থীরা মুক্তিযুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ করেছিলাম। আজ সেই মুক্তিযুদ্ধের চেতনা অনেকটা ¤্রয়িমান হয়ে পড়েছে। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে হবে।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments