দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়েছে এক ব্যাবসায়ীর নগদ ১২ লাখ টাকা সহ বাড়ির সব সম্পদ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড় এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ভাগজোত কাস্টম মোড় এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন পলাশের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ী পলাশের ৫টি বসত ঘর, ঘরে রাখা ব্যবসার ১২ লাখ টাকা, খাদ্যশস্য ও আসবাবপত্রসহ ঘরের সব সম্পদ পুড়ে ভষ্মিভূত হয়।
আগুনে ক্ষতিগ্রস্থ আমজাদ হোসেন পলাশে জানান, আগুনে সব শেষ হয়ে গেছে, আজকে (শনিবার) ভোরে মহিষ কিনতে যাওয়ার কথা ছিলো। মহিষ কিনার জন্য ঘরে রাখা সাড়ে ৯ লাখ টাকা আগুনে পুড়ে গেছে। আমি পার্টনারে মহিষের ব্যাবসা করি। ঘরে সরিষা, ভূট্রা ও গম ছিলো। সব পুড়ে গেছে। আমার আব্বার কাছে আড়ার লাখ টাকা ছিলো সে গুলোও পুড়ে গেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, আগুনে ব্যবসায়ী আমজাদ হোসেন পলাশের নগদ ১২লাখ টাকা পুড়ে গেছে। এছাড়াও ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে দাড়ানো জন্য উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা সম্ভব হচ্ছেনা।
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
সব মন্তব্য
No Comments