স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক বাংলাদেশকে ভারতের দাসে রূপান্তরিত করতে চেয়েছিলো। ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের দোসর আওয়ামী লীগ এখন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করছে।
বৃহস্প্রতিবার বিকালে মেহেরপুর মুজিবনগর দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর মোড়ে কৃষক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুজিবনগর কৃষক দল আয়োজিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক-সমাবেশের অংশ হিসাবে এ কৃষক-সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিটন তার বক্তব্যে বলেন, নিজের ঘাম জড়িয়ে কৃষক যে ফসল উৎপাদন করে তা যাতে নায্যমূল্য না পায় তারজন্য আওয়ামী লীগ সরকার দেশে খাদ্যশষ্যের পর্যাপ্ত মজুত থাকা সত্বেও তাদের প্রভূ রাষ্ট্রের কাছ থেকে আমদানি করতো। যার কারণে কৃষকরা নায্যমূল্য থেকে বঞ্চিত হতো। শুধুমাত্র ভারতকে খুশি রাখাই ছিলো আওয়ামী স্বৈরশাসকের কাজ। দেশের মানুষ না খেয়ে মারা গেলে এবং দেশের অর্থনীতি ধ্বংস হলেও তাদের কিছু আসে যেত না।
সমাবেশে তৃণমূলের কৃষকরা তাদের সমস্যার কথা, তারেক রহমানের কাছে পৌঁছিয়ে দেয়ার জন্য সমাবেশে তুলে ধরেন।
দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রিপন আহম্মেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মেহেরপুর জেলা কৃষকদলের আহব্বায়ক মাহাবুব রহমান, সদস্য সচিব মিজানুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষকদলের আহব্বায়ক আরমান আলী, সদস্য সচিব কুন্নত মিয়া, মোনাখালী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক ইউনূচ আলী, দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মুজিবনগর উপজেলা যুবদলের আহব্বায়ক আবুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments