স্টাফ রিপোর্টার: শুরু হতে চলেছে টঙ্গী ৫৮ তম বিশ্ব ইজতেমা। পবিত্র হজের পরে মুসলিম বিশ্বের বৃহত্তর জমায়েত ঘটে এই ইজতেমায়।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা হযরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ধাপ জানুয়ারি ৩১ ও ১, ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপ ৩,৪,৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। পুরা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং কে কোন ধাপে অংশগ্রহণ করবে তা ইতিমধ্যে জেলা ওয়ালাদেরকে মুরুব্বীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম ধাপে অংশগ্রহণ করছেন- গাজীপুর,টংগী,ধামরাই,গাইবান্ধা,মিরপুর,কাকরাইল,নাটোর,মৌলভীবাজার, রাজশাহী, দোহার,ডেমরা,কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট,নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর,বগুরা,নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা,চুয়াডাংগা,কুষ্টিয়া, যশোর, মাগুরা,বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী,লক্ষিপুর,চাদপুর,বি.বাড়িয়া,খুলনা,পটুয়াখালী, কুমিল্লা,ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১ টি জেলা অংশগ্রহণ করছে।
দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ,জামালপুর,মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন।
আলহামদুলিল্লাহ, মাঠ এখন পুরাপুরি প্রস্তুত। আজ বিকাল থেকেই প্রথম ধাপে ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদারগন আসা শুরু করবেন এবং আগামীকাল সকাল থেকে দেশী- বিদেশী মেহমান ও সাধারণ মুসল্লী আসা শুরু করবেন।
দুই ধাপে ইজতেমা ইজতেমা করার কারণ হিসেবে হাবিবুল্লাহ রায়হান জানান- তাবলীগের মেহনত একটি দ্বীনের অন্যতম মেহনত। এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম। ধর্ম প্রাণ মুসল্লী ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলীগের মেহনত করতে চান। এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গী মাঠের ১৬০ একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবেই কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েক বছর শুরায়ী নেজামের অধীনে যে সকল ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জেনে থাকবেন আমাদের সাথীরা স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপরে, আশেপাশে ছোট ছোট মাঠগুলোর ভেতরে, এবং রাস্তায় ধুলাবালির ভিতর আমাদের সাথীরা কষ্ট করে অবস্থান করেছেন। এবার দুই ধাপে ইজতেমা হওয়ার কারণে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, ইনশাআল্লাহ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, উনারাও যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন, ইতিমধ্যে ওনারা নিরাপত্তার জন্য বিভিন্ন ওয়াচ টাওয়ার তৈরি করেছেন এবং সিসি ক্যামেরা লাগিয়েছেন। উনাদের পক্ষ থেকে জানানো হয়েছে সিভিল ড্রেসে বিভিন্ন খিত্তায় খিত্তায় উনাদের অবস্থান করবেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments