আনিছ আহমেদ (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ এলাকায় অবৈধ ৪টি স’মিল এর যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, স’মিল মালিক তোতা, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছে। এছাড়াও বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওই স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ। অবৈধ স’মিলের জব্দকৃত যন্ত্রাংশ বন বিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী আইন যথাযথভাবে পালন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments