ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর হাওর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক হলে আয়োজিত ‘এওয়ার্ড ফর বেস্ট প্রেকটিস-২০২৩’-কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র হিলিপ প্রকল্প পরিচালক মোঃ মোজাম্মেল হক। ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও জেলা মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মোঃ আজিজুর রহমান। জেলাসহ বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, জেলায় কর্মরত হিলিপ প্রকল্পের কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহন করেন। পরে এই প্রকল্পের আওতায় নয় উপজেলার সুফলভোগী ১৭ জন নারীসহ ৫১জনকে সেরা পুরষ্কারে নির্বাচিত করা হয়। বিজয়ী প্রত্যেককে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments