স্টাফ রিপোর্টার: ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকাজ ঢাকার বকশী বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবন এর স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
আজ আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘সরকার Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898)-এর section 9-এর sub-section (2) এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকান্ডের সহিত জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউ মার্কেট থানার মামলা নং-০৯, তারিখ: ০৬-০৪-২০০৯ খ্রি. (লালবাগ থানার মামলা নং- ৬৫, তারিখ: ২৮-০২-২০০৯ খ্রি.), ধারা- Explosive Substances Act, 1908 (Act No. VI of 1908)-এর 3/4/6-এর ৩/৪/৬ (অভিযোগপত্র নং ১২৭(১), তারিখ: ১২-০৭-২০১০ খ্রি.), জি, আর নং- ১১০/০৯, মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৭৭/২০১০ এর বিচারকার্য পরিচালনার নিমিত্ত ২৮ ডিসেম্বর ২০১০ তারিখের এস, আর, ও নং-৪০৩-আইন/২০১০ মূলে ঘোষিত ঢাকা মহানগরের বকশী বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবন এর স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল এবং এতদ্বারা এই মর্মে নির্দেশ প্রদান করল যে, উক্ত মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।’
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি অর্থ বিল, ২০২৬-এ অনুমোদন দেন।এর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ...
সব মন্তব্য
No Comments