স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কদমতলীতে নিম্ন আয়ের ২ হাজার পরিবারের মাঝে তবারক বিতরণ করেছে কদমতলী থানা আওয়ামী লীগ। রোববার দুপুরে কদমতলীর মোহাম্মদবাগে নিজ কার্যালয়ে আলোচনা সভা-দোয়া মাহফিল ও ক্ষুদার্থদের মাঝে তবারক বিতরণ করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)।
কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিএসসিসি ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা-দোয়া মাহফিল ও ক্ষুদার্থদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ,কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী খান, রাশেদুল মাহমুদ রাসেল, ওমর বিন আবদাল আজিজ তামিমসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments