ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বলেছে যে, কমিশন গৃহীত সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই নির্বাচন করতে পারবে অন্য কেউ না। আজ পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির নির্বাচন কমিটির সভায় উপজেলা নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করে বলা হয় যে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত বিশ হাজার টাকা সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত এক লক্ষ টাকা ও ভাইস চেয়ারম্যান জামানত ৭৫ হাজার টাকা নির্ধারন করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্য প্রনোদিত। কেবল আইন নয়, রঙিল পোস্টার অনুমোদনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন ব্যয় বৃদ্ধির ব্যবস্থা করেছেন। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে নির্বাচনে অংশ অনুৎসাহিত করা হবে। কেবল বিত্তশালীরই নির্বাচনে অংশ নিতে পারবে। সভায় বলা হয় যে, উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে জনগণ সাধারণভাবে উৎসাহি থাকে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাহিরে নিয়ে যাওয়া হলো। সভায় উপজেলা নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে অন্যান্য সিদ্ধান্ত সমূহকে কেবল কথার কথা হিসেবে বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে এধরণের আচরণ বিধি থাকলেও তার কার্যকারিতা ছিল না। সভায় উপস্থিত ছিলেন, কমরেড আনিছুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কমরেড তপন দত্ত চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments