ডেস্ক রিপোর্ট: আজ দুপুরে বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয়ে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে মির্জা শাহীন ও মোঃ শাহীন মিয়ার নেতৃত্বে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু আগত নেতাকর্মীদের স্বাগত জানান।
জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার আহŸায়ক মাহমুদুল হক মনির সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম আশরাফ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, শেরপুর জেলা জাতীয় পার্টি সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, শফিকুল ইসলাম আপন, আব্দুল মুন্নাফ, হাবিবুর রহমান হাবিব।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments