স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে না আসা পর্যন্ত-একটা উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো।
আজ মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর এভিনিউ ফাইভের ঈদগাহ মাঠে পল্লবী থানা শ্রমিকদলের আয়োজনে গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত ও আহতদের স্মরনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন,গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। হাজার হাজার মানুষকে গুম-খুন ও হত্যা করেছে এবং গত জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে হাজার হাজার ছাত্র- জনতা ও বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ ভাইদের রক্তের এ ঋণ যেন বৃথা না যায়।
বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,ছাত্র জনতার গণআন্দোলনে শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার প্রক্রিয়াও এ অন্তবর্তীকালীন সরকার শুরু করেনি।
তিনি বলেন,খুনিদের বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না,এরজন্য জনগণও আপনাকে আমাকে কখনও ক্ষমা করবে না।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সহ শ্রম বিযয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক
কাজী শসহ আলম রাজা, সদস্য সচিব
কামরুল জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন রতন,আব্দুর রহমান,দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার,বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,বশির আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন পল্লবী থানা শ্রমিকদলের আহবায়ক বশিরুল আলম ও সঞ্চালনা করেন থানা শ্রমিকদল সদস্য সচিব সাফায়াত হোসেন সোহেল।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments