স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার রক্তের মধ্যে দিয়ে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি। কোন অবস্থাতেই দেশকে ফ্যাসিষ্ট ফর্মূলায় নেয়ার সুযোগ নেই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিলো।কোন অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এই দেশে হতে দেয়া হবে না।ছাত্রজনতার গণআন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ হাজার হাজার ছাত্র ও জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে।এই হত্যাকান্ডের সহিত জড়িত কেউ পার পাবে না, প্রত্যাকের বিচার করা হবে।
আমিনুল হক বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রজনতার গণআন্দোলনে সারাদেশে নিহত ও আহত পরিবারের সার্বিক খোজ খবর নিচ্ছেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তাও করছেন।
আমিনুল হক এসময় নিহত জসীম উদ্দিন এর ছোট ভাইকে কলেজে লেখাপড়ার খরচসহ তার পরিবারকে সর্বদা আর্থিক সহায়তারও আশ্বাস দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত জাসাস ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানার সদস্য মোঃ জসীম উদ্দিন এর বাসভবনে গিয়ে তার মা ও ছোট ভাইদের সাথে দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, রিপন হাওলাদার,বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,বশির আহমেদ,উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন, জাসাস ঢাকা মহানগর সদস্য একেএম শামছুল কবির মিলন, উত্তরা পূর্ব থানা জাসাস আহবায়ক আল আমিন সদস্য সচিব মাসুম হোসেন,পল্লবী থানা জাসাস আহবায়ক জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসান, রুপনগর থানা আহবায়ক সালাউদ্দিন সবুজ,সদস্য সচিব রুহুল আমিনসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments