স্টাফ রিপোর্টার: ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শোষণহীন রাষ্ট্র গড়ো’-এই স্লােগানকে সামনে রেখে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উন্মুক্ত কাউন্সিলের মধ্য দিয়ে আব্দুল কুদ্দুসকে সভাপতি ও আব্দুল হাকিম মাইজভান্ডারিকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন ২৪’র গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের বহন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিকশাচালক নূর মোহাম্মদ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন দ্বিতীয় জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের কো-চেয়ারম্যান আবদুল্লাহ ক্বাফী রতন।
অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গরিব-মেহনতি মানুষের উন্নতি হলেই কেবল দেশের উন্নতি হচ্ছে বলে আমরা মেনে নেবো না। যারা ঢাকা শহরের সৌন্দর্য বর্ধনের জন্য রিকশা বন্ধের আলাপ করেন, তারা জানেন না আসল সৌন্দর্য নিহীত আছে মানুষের জীবন-জীবিকা রক্ষার মধ্যে। মানুষের রুটি-রুজির নিশ্চয়তা যেখানে রাষ্ট্রের নিশ্চিত করার কথা, সেখানে রাষ্ট্রকে আমরা বিপরীত ভ‚মিকায় দেখছি। মনে রাখতে হবে, বৈষম্যহীন রাষ্ট্রের আকাক্সক্ষায় দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। সে চেতনার ধারাবাহিকতায় ২৪’র অভ‚তপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমেও বৈষম্যমুক্ত রাষ্ট্রের আকাক্সক্ষা পুনর্ব্যক্ত হয়েছে। তাই শ্রমিক, মেহনতি মানুষের রুটি-রুজির নিশ্চয়তা বিধান পরিপন্থী যেকোনো সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের চেতনাবিরোধী হিসেবেই বিবেচিত হবে।’
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments