কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ।। “সমুদ্র বিষয়ে নতুন করে জাগ্রত করা” এমন শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে “বিশ্ব সমুদ্র দিবস”। ইউএসএইডএর অর্থায়নে ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এ দিবসের আয়োজন করে। এ উপলক্ষ্যে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সৈকতে পর্যটকদের ফেলে রাখা ময়লা অবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেছেন ব্লু-গার্ড সদস্যরা। এ সময় সমুদ্রে একটি কচ্ছপ অবমুক্ত করা হয়। এর আগে জিরো পায়েন্ট সংলগ্ন কাজী বাড়ি এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কুয়াকাটা পাঞ্জুপাড়া মৎস্য সংরক্ষণ দলের সভাপতি মো.আবুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডফিশ ইকোফিশ ২ এর সহকারী গবেষক মো.বখতিয়ার রহমান। অনুষ্ঠানে জেলে, জেলে পরিবার ও ব্লু-গার্ড সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments