ডেস্ক রিপোর্ট: অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ১৩ জুন মঙ্গলবার কেবলমাত্র চট্টগ্রাম ও খুলনা মহানগর ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশের মহানগরগুলোতে এবং ১৬ জুন শুক্রবার কেবলমাত্র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে শান্তিপূর্ণভাবে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হবে।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ এক বার্তায় গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র ‘পদযাত্রা’ কর্মসূচির রুট দেয়া হলো
ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ১৩ জুন মঙ্গলবার বেলা ২-৩০ মিনিটে মহাখালী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ জুন বেলা ২-৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নং গোলচত্ত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আগামী ১৩ জুন মঙ্গলবার বেলা ২-৩০ মিনিটে গোপীবাগস্থ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ জুন শুক্রবার বেলা ২-৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানী টোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
উল্লিখিত পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments