স্টাফ রিপোটার: আগামীকাল রবিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী।
তার মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য জাতীয় পার্টির দুটি অংশই ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচি পালনকে কেন্দ্র করে দুটি অংশই ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টি (জিএম কাদের) রবিবার বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান এবং বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের। এছাড়াও জাপার কাকরাইল এবং বনানী কার্যালয়ে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করবেন নেতারা।
এদিকে, জাতীয় পার্টি (রওশন) অংশও প্রয়াত এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একইদিনে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন প্রয়াত এরশাদের সহধর্মিণী এবং সাবেক বিরোধী দলের নেতা রওশন এরশাদ। এছাড়াও আগামীকাল রবিবার এই অংশের অস্থায়ী কার্যালয় (বারিধারায়) দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাপার দুই অংশই নগরীর বিভিন্নস্থানে পোষ্টার ও ফেস্টুন লাগিয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments