স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের পুজি করে রাজনীতি করে। অথচ, তাদের শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়। পতিত শাসকগোষ্ঠী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে চায়। আর এ ক্ষেত্রে সংখ্যালুঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে। যার প্রমাণ এবারও মিলেছে।
শনিবার লৌহজং কলেজ মাঠে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, ৫ অক্টোবর ছাত্রজনতার বিজয়ের পর কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এ হামলা কারা চালালো? যে বিএনপিসহ দেশবাসী ছাত্রজনতার হাজারো রক্তের বিনিময়ে এ দেশে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছে, দেশকে স্বৈরাচারমুক্ত করেছে তারা কখনই চাইবে না দেশ আবার অস্থিতিশীল হোক। ঝিনাইদহ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল মঠবাড়িয়াসহ বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী লীগের একাধিক সন্ত্রাসীগোষ্ঠী গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরায় মন্দির ভাংচুরের ভিডিও দেখে তাদের সনাক্ত করা হয়েছে। এরা স্বীকার করেছে আওয়ামী লীগের উপরের মহলের নির্দেশেই তারা এগুলো করেছে।
আব্দুস সালাম আজাদ বলেন, আজকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অনেক বাড়ীঘর ও জমিজমা বেহাত অবস্থায় আছে। কারা দখল করেছে? সবজায়গাই দখলে আছে আওয়ামী লীগ। বিএনপি কোনো হিন্দু সম্প্রদায়ের জায়গাজমি দখল করেনি। বরং বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপদ থাকে।
তিনি আরও বলেন, আমরা হিন্দু বা ভিন্ন ধর্মালম্বীদের ভিন্ন ভাবে দেখি না। তারাও বাংলাদেশী। কিন্তু আওয়ামী লীগই দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে।
উপজেলা বিএনপি'র সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লৌহজং উপজেলার ৩৩ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি'র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments