গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়। সেটি কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যাজ বাঁধা ছিল। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী প্রফেসর রেজাউল করিম বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি কথা দিচ্ছি, সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখ-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার পাশে সব সময় থাকবেন।”
তিনি আরো বলেন, “আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আমাদের কোনো দল নেই, আমরা সবাই ভাই-ভাই। কোটালীপাড়া-টুঙ্গীপাড়াবাসী আমরা সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। আমি ওসি সাহেবকে বলেছি, কোন চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কোটালীপাড়ার কোনো মানুষকে হয়রানি করা যাবে না।”
এসময় পথ সভায় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাডা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুসনুর আহম্মেদ, সেক্রেটারি আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments