মোংলা থেকে মো. নূর আলমঃ পশুর নদীর নাব্যতা রক্ষার জন্য অপরিকল্পিত জনস্বার্থ বিরোধী ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সাথে এই ড্রেজিং প্রকল্পের ফলে পরিবেশ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া চলছে। অবিলম্বে পশুর নদীর অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করে পরিবেশ বান্ধব, জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবী জানাই। ৮ মার্চ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে মোংলা বন্দর কর্তৃক পশুর নদী ড্রেজিংয়ের বালুর কবল থেকে বাণীশান্তা ইউনিয়নের তিনফসলি তিনশো একর কৃষিজমি রক্ষার দাবীতে বানীশান্তা-ভোজনখালী সংযোগ সড়ক মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতিসংঘের গবেষণা উন্নয়ন বিভাগের প্রধান বাপা’র সহসভাপতি ড. মো. নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মঙ্গলবার বিকেল তিনটায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাপা’র জাতীয় পরিষদ সদস্য মোংলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারন সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। জনসভায় স্বাগত বক্তব্য রাখেন বাণীশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব বাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান নূরতাজ আলম, বাণীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক এ্যাডঃ রুহুল আমীন, কৃষক নেতা কিশোর রায়, বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সঞ্জীব দাস, বাণীশান্তা ইউপি প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন, সত্যজিৎ গাইন, বিশ^জিৎ মন্ডল, সোহেল পাটোয়ারি, বিজন বিহারী মন্ডল, বাপা নেতা নাজমুল হক, কমলা সরকার, ই¯্রাফিল বয়াতি, রাসেল শেখ, হাসিব সরদার, মিতালী বাওয়ালী প্রমূখ। প্রধান বক্তা শরীফ জামিল বলেন প্রান্তিক মানুষের জমি আর জীবিকা ধ্বংস করে উন্নয়নের নামে পশুর নদীতে চালানো আগ্রাসী খনন শুধু সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপরই আঘাত নয়, বরং বৃহত্তর জনগোষ্ঠিকে চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন করে তুলছে। স্থানীয় জনগণের সাথে কথা না বলে এরকম অগ্রহণযোগ্য প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে পরিচালিত কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করে। সভাপতির বক্তৃতায় বাপা নেতা মো. নূর আলম শেখ বলেন বাণীশান্তা ইউনিয়নের তিনফসলি কৃষিজমি ধ্বংস করে মোংলা বন্দর কর্তৃপক্ষ ড্রেজিংয়ের বালু ফেললে কৃষকরা কর্মহীন হয়ে পড়বে। এছাড়া উচ্ছেদ ও পরিবেশ বিপর্যয় ঘটবে এবং কর্মহীন মানুষ সুন্দরবনের উপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়বে। যা টেকসই উন্নয়ন ধারনার পরিপন্থী। কৃষিজমি ধ্বংস করে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তিনি মোংলা বন্দর ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments