বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৬ জুন দুপুরে রানীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম রানীশংকৈল উপজেলার গোগর এলাকার আজিজুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ফাতেমা বেগম পাঁয়ে হেটে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুরাতন সেন্টার এলাকায় পৌঁছালে পিছন দিক দিয়ে আসা রানীশংকৈল গামী সিমেন্ট বোঝাই (ঢাকা মেট্রো উ ১১-৩৪১৭) ট্রাকটি সজোরে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘটনা স্থল থেকে ট্রাক চালকে আটক করে পুলিশ
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম চালক ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments