স্টাফ রিপোর্টার: জনগণের সকল সম্পদ বিএনপির কর্মীদেরকেই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
রবিবার (১১ আগস্ট) বিকালে পল্টনে অবস্থিত বিভিন্ন মার্কেট ও বিপনি বিতান সমূহের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এসব কথা বলেন।
মজনু আরো বলেন, ঢাকা মহানগর দক্ষিণে কোন স্থানে চাদাঁবাজী চলতে দিব না। কোন সন্ত্রাসী চলবে না। দোকনপাট বা ব্যবসা কেন্দ্রে কোন চাদাঁবাজী করতে আসলে। তার ফুটেজ আপনারা আমাকে দিবেন। যদি না দিতে পারেন, তাহলে পারলে বুঝব আপনারা এর সাথে জড়িত আছেন। কোন সরকারী, বেসরকারী কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানে, মন্দিরে ইট মারা যাবে না। কোন হামলা করা যাবে না। এর ব্যতিক্রম ঘটলে এর সাথে যেই জড়িত থাকবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”
তিনি আরও বলেন, আমি বাসা দিয়ে যখন আসলাম। আমার ছাত্র সন্তানরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তরুণরা আজ দেশ চালাচ্ছেন। সততা ও আদর্শ দিয়ে সব কিছু করা সম্ভব। ছাত্র জনতার বিপ্লবে আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এ থেকে দলের প্রতিটি নেতা কর্মীকে শিক্ষা নিতে হবে। কারন আমরা আওয়ামী লীগের মত স্বৈরাচারি আচরণ করতে পারি না। বিএনপি এক সময় মানিকগঞ্জে এক নাম্বারে ছিল। হিন্দু, বৌদ্দ, খ্রিষ্টান, মুসলিম, সকলেই আমারা ভাই ভাই। সবাইকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, আব্দুস সাত্তার, হারুন অর রশীদ, বিএনপি নেতা নাদিয়া পাঠানসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments