ভোলা প্রতিনিধি॥ ভোলায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্য পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় সকলে ভোটবিহীন বিজয় হয়েছেন।
গতকাল রোরবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্য ১১ জনকে বিজয় ঘোষণা করেছেন।
জেলায় বিনা প্রতিদ্বন্দিতায় যারা নির্বাচিতরা হয়েছেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সংরক্ষিত নারী সদস্য খাদিজা আকতার স্বপ্না (ওয়ার্ড-১, ভোলা সদর), সাবিনা ইয়াসমিন, (ওয়ার্ড-২, লালমোহন), কামরুন নাহার (ওয়ার্ডে -৩, মনপুরা), সাধারণ সদস্য মো. নজরুল ইসলাম গোলদার (ওয়ার্ড-১, ভোলা সদর), মো. খায়রুল হাসান খোকন (ওয়ার্ড-২, দৌলতখান), মো. নুরুল আমিন নিরব মিয়া (ওয়ার্ড-৩, বোরহানউদ্দিন), মো. হাসান (ওয়ার্ড-৩, তজুমদ্দিন), মো. আনোয়ারুল ইসলাম রিপন (ওয়ার্ড-৫, লালমোহন), মো. নুরুল ইসলাম ওয়ার্ড-৬, চরফ্যাশন) ও এ,কে,এম শাহজাহান (ওয়ার্ড-৭, মনপুরা)।
তাদেরকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ নির্বাচন নিয়ে জেলা পরিষদ ভোটার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিঠু চৌধুরী বলেন, যেহেতু নির্বাচনে কোন প্রতিদ্বন্দি প্রার্থী ছিল না। তাই বিজয়ীদের অভিনন্দন জানানো ছাড়া আর কি করার আছে।
ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান বলেন, বিএনপির দলীয় সিদ্ধান্ত এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাওয়া যাবে না, তাই আমরা জেলা পরিষদ নিবাচনে অংশ নেইনি। তিনি বিএনপি নির্দলীয় সরকারের ছাড়া আর কোন নির্বাচনেও অংশ নেবেনা।
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক বলেন, আগামী ১৭ অক্টোবর ভোলা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ১১ জনকে বিজয় ঘোষণা করা হয়েছে।
উলেøখ্য-তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments