আনোয়ার হোসেন: পটুয়াখালী জেলার গলাচিপার আমখোলা ইউনিয়নে জনসেবা সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে আমখোলা ইউনিয়নের মুদির হাটে (বাশবুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে) জনাব আবুল কাশেম মনিরের সার্বিক সহায়তায় প্রায় ১৫০০ শত অসহায় নারী / পুরুষ কে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, থ্রি পিস বিতরণ করা হয়। এসময় মাদ্রাসা মাঠে শতশত মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।
ঈদ উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জনসেবা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ।
জনসেবা সংগঠন এত সুন্দর করে এই ঈদ সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী জনাব আবুল কাশেম মনির জানান, এই সংগঠনে অনেক দেশী-বিদেশী ভাই বন্ধুদের অনুদান নিয়ে হাটাহাটি পা পা করে এতটা বছর ধরে চলছে। আমরা আমখোলা ইউনিয়নের গরীব অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের পার্শে থেকে তাদের সাথে খেদমত করতে চাই তিনি আরও বলেন পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই উদ্যোগ অসহায় মানুষদের পাশে থেকে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যানুযায়ী সাহায্য সহযোগীতা করছি। আগামীতেও আমাদের একার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা রাখছি।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোঃ আরিফ হাওলাদার মোঃ বাদল জোমাদ্দার মোঃ নাহিদ মোঃ আহাদুল মো:হিমেল মো:আরিফ মো:সাগর হাওলাদার সানি
ও মো: হেলাল প্রমূখ।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments