বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক এবং ভারতীয় চোরাই পণ্যসহ ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার (৩৫) ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে ও আব্দুল শহীদ (৪২) যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে।
বৃহস্প্রতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বুধবার রাতে গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ এবং শাড়ি জব্দ করে। এ সময় মদসহ ভারতীয় নাগরিক প্রকাশ সিকদারকে ও ফেনসিডিলসহ আব্দুস শহীদকে আটক করে।
জব্দ করা পণ্যের মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments