ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১| মোঃ নান্নু (৪১), ২। মোঃ কাজী ফয়সাল (৩৫) ও ৩। মোঃ বশির মোল্লা (৪৪)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:০৫ ঘটিকায় মিরপুরের লাভ রোড থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ৬/৭ জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মিরপুর, দারুসসালাম ও গাবতলি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments