উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের সন্ধ্যা নদী থেকে নিখোঁজ ট্রলার চালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন করেছে কয়েক হাজার শ্রেনী পেশার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপারের অনুরোধে যানচলাচল স্বাভাবিক হয়। ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উজিরপুর পৌর বিএনপির আহব্বায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু, যুগ্ম আহব্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।
এসময় নিখোঁজ মাহবুবের বড় ভাই মোঃ জামাল হোসেন বলেন আমার ভাই একজন নিরীহ মানুষ সে ট্রলার চালক তাকে বিনা কারনে অপহরন করা হয়েছে। আজ ১১ দিন পর্যন্ত আমরা তাকে খুজে পাচ্ছি না। আমরা তাকে জিবিত অবস্থায় পেতে চাই।
এসময় বক্তারা বলেন,৫ আগস্ট এর পর থেকে একদল মৌসুমী চাঁদাবাজ, কিশোর গ্যাং, দখলবাজ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রকার অগ্নিসংযোগ অপহরণ গুম এর মত জঘন্য অপকর্মের জড়িত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় মাহবুবকে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা কৌশলে ট্রলারসহ অপহরণ করে গুম করে রেখেছে। তাই পুলিশ সহ প্রশাসনের কাছে অপহরণের শিকার মাহবুবকে খুঁজে পাওয়ার দাবী করেন। একদল চাঁদাবাজ মিশে একের পর এক অঘটন ঘটিয়ে দলের উপরে দায় চাপানোর চেষ্টা করছেন। তাদেরকে প্রতিরোধ করতে হবে, একই সাথে এ সকল মৌসুমী চাঁদাবাজার সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়, সবাইকে দখলবার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে পুলিশকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। ঘাটের ইজারাদার ও নিখোঁজ মাহবুবের ভাই জামাল হোসেন বলেন তার ভাইকে খোঁজ না দেওয়া পর্যন্ত টলার বন্ধ থাকবে। এসময় নিখোজ মাহবুবকে উদ্ধারে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দেয়া হয়। ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুব হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে ৩১ জানুয়ারী রাত দশটার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে পথিমধ্যে ট্রলার সহ নিখোঁজ হন। তারপর গত ৬ দিনও তার সন্ধান মেলেনী। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন। ঘটনার দিন ৩১জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ৮ থেকে ১০ জন তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে কেহ আসেনি।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদ ও সজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে ও পূর্বের চাঁদাবাজদের কে চাঁদা না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হতে পারে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী ও পরে নিয়মিত একটি মামলা আদায় করা হয়েছে। এদিকে উভয় থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও সহকারী পুলিশ সুপার মোঃ ইকরামুল আহাদ। তারা পরিবারকে মানববন্ধন স্থগিত করার অনুরোধ করে নিখোজকে খুজে বের করার প্রতিশ্রুতি দেয়। উজিরপুর মডেল থানা পুলিশ এর অফিসার ইনচার্জ বলেন বাবুগঞ্জ থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এসময় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করার ফলে কয়েক হাজার যানবাহন বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে মানববন্ধন প্রত্যাহার করা হয়।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments