চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের প্রেফতার করে শাস্তির দাবিতে জুম্ম শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
অবরনোধের কারণে সকাল থেকে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কসহ আন্ঃসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে।
অবরোধের কারণে সাজেকে বেড়াতে আসা অনেক পর্যটক বিপাকে পড়েছেন। কেউ কেউ ৩-৪ কিলোমিটার হেঁটে শহরে প্রবেশ করছেন। তবে স্কুল-কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম।
অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলপিয়া আদাম এলাকায়সহ জেলার বিভিন্ন গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে পরিবারের রোকজন খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগির বাবা অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments