থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান
স্টাফ রিপোর্টার: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে। গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।
আজ রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।
তিনি থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানান। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
অপর এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
অনুষ্ঠানগুলোতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অ:দা:) ড ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের মোট ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments