স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, পতিত স্বৈরশাসক হাসিনা পালিয়ে গেলেও তাদের দোষররা এখনো এদেশে রয়ে গেছে। এরা দেশে বিশৃঙ্খলা তৈরী করতে নানা পায়তারা করছে। তাই তাদের কোন পাতানো ফাদে পা দেওয়া যাবে না। তারা প্রলোভন দিবে প্রলুব্ধ করবে। তাদের থেকে সাবধান থাকতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী শহরের নোয়া কনভেনশন সেন্টারে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে যৌথ কর্মিসভায় এসব কথা বলেন তিনি। এসআগে সকালে ফেনী জেলার সদর উপজেলায় লেমুয়া ইউনিয়নে তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল গণসংযোগ, পথসভা ও লিফলেট করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সহ সাধারণ সম্পাদক রাসেল খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার ও বিএনপি অপরিহার্য।
নেতা-কর্মীদের উদ্দেশে জিলানী বলেন, বিগত সময়ে রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই ত্যাগ জিয়া পরিবারের থেকে বেশি নয়। একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগারে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি যাননি। বেগম খালেদা জিয়া বলেছিলেন ‘দেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। মরতে হলে বাংলাদেশে মরবো, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচবো’। এই দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে তিনি দেশে থেকে গেলেন।
তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দলে কোনো ধরনের সুযোগসন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।
নেতা-কর্মীদের উদ্দেশে জিলানী বলেন, সবাইকে সংযত হতে হবে ধৈর্য ধারন করতে হবে এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুন্ন হয়।অবৈধ উপায়ে অর্জিত টাকার বিরিয়ানি না খেয়ে বৈধপথে হালাল উপার্জনে ডাল ভাত খাওয়াই আনেক তৃপ্তি।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments