পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি,রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মমিনুর রশীদ শাইন,রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল,রাজশাহী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঈমদাদুল হক,বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর আহবায়ক হুমায়ুন কবীর, রাজশাহী গ্রীণসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত অমিসহ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।
সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন,সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দকে দেশের সাংবাদিকদের কল্যানে কাজ করতে হবে। নির্যাতিত ও অধিকার বঞ্চিত সংবাদকর্মীদের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।
সভাশেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
সব মন্তব্য
No Comments