পঞ্চগড় প্রতিনিধি: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করায় হৃদয় মিয়া (১৩) নামে এক ভারতীয় কিশোরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।জানা যায়, ভারতীয় কিশোর হৃদয় মিয়া ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, নীলফামারী- ৫৬ বিজিবির অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এমন সংবাদের প্রেক্ষিতে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল গত ২৩ ডিসেম্বর (সোমবার) সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করে। আটকের পর তাকে বিওপিতে নেয়া হয়। একই সময় তার কাছে থাকা ১ টি ভারতীয় রেডমি মোবাইল ফোন এবং ১ টি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী'র (বিএসএফ) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে।
নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments