স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরানা পল্টনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এ খবর জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
জানাগেছে, আগুন লেগে জামান টাওয়ারে চতুর্থ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে ভোর ৫টা ৪০মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা যায়নি। এবং আগুনে ভবনের ভীতরে আটকে পড়া দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। এছাড়া কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments