স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উপায় ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিনজন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিয়েছে। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়, যার মাধ্যমে তাঁরা পবিত্র ওমরাহ পালনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন।
২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়। উপায়ের ডিস্ট্রিবিউশন পার্টনারদের পরিশ্রম, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে এসব পার্টনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ক্যাম্পেইনের তিন বিজয়ী হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান।
ঢাকায় উপায়ের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপায়ের প্রতিনিধিরা তাঁদের অভিনন্দন জানান এবং আসন্ন ওমরাহ পালনের জন্য শুভকামনা জানান।
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের মাধ্যমে উপায় তার ডিস্ট্রিবিউশন পার্টনারদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই উদ্যোগে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণের সুযোগও তৈরি হয়েছে।
উপায় তার ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউশন পার্টনারদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে পার্টনারদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাঁদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments