স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু পতিত আওয়ামী স্বৈরশাসক দেশবাসীর ভোটাধিকার লুন্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিলো।
তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পাবার জন্য যে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়।
সোমবার বিকালে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিনত হয়নি। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবনবাজি রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী শহিদ হয়েছে। এবারের জুলাই বিপ্লবেও ৪৯২ জন শহীদ হয়েছে। আর আজকে সকল কৃতিত্ব দাবি করে সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।
৩৪ নং যুবদলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার ক ...
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
সব মন্তব্য
No Comments