মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: আশুলিয়ায় অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এবং বুধবার সকালে আশুলিয়ার কুরগাঁও, গকুলনগর ও পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালী জেলার কলাপাড়া রজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ সজিব (২০), রংপুর জেলার কোতয়ালী থানার পৌর বাজার মোতালেব মিয়ার ছেলে মোঃ সিয়াম (২১), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের আলা মিয়ার ছেলে মোঃ রনি বলল মিয়া (২৪), একই এলাকার মোঃ আরিফ ইসলামের ছেলে মোঃ মুন্না বাদল (২২), ঢাকা জেলার আশুলিয়া থানার পানধোয়া নামাপাড়া এলাকার ফরিদ হোসেনের ছেলে আব্দুল্লাহ শিমুল (২০), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার বড় বাট্টা পশ্চিমপাড়া মোল্লা বাড়ী মহল্লার মৃত আলী আকবর মোল্লার ছেলে মোঃ মাওলা মোল্লা (৪১), মৌলভিবাজার জেলার কমলগঞ্জ থানার কুরমা চা বাগান এলাকার মোঃ মিন্টু বাউরীর ছেলে মোঃ রিপন বাউরী (২০)। নড়াইল জেলার নড়াগাতি থানার ইসলামপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আবুল শেখের ছেলে মোঃ মোস্তাকিন শেখ (২০)।
পুলিশ সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সাথে জড়িত। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার এসআই হারুন ও এসআই আনোয়ারের নেতৃত্বে নবীনগর বাস স্ট্যান্ড হইতে মঙ্গলবার রাতে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে আশুলিয়ার কুরগাও এবং পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে আরোও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, আশুলিয়ায় নিয়মিত অভিযান চলাকালে পেশাদার ছিনতাইকারী চক্রের কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কুরগাঁও, গকুলনগর ও পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে সবমিলিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments