সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেনের প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তানোর বাজারস্থ উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মাহফিল আয়োজিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি ও অর্কিড স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মিজানুর রহমানের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক ও যুবদল নেতা নূর হাসান মাহমুদ রাজা, পৌর ছাত্রদল সভাপতি শাহীন সরকার রনজু, বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক আলিফ হোসেন, কার্যনিবাহী সদস্য এইচএম ফারুক সদস্য, নয়ন কুমার দাস, আশরাফুল ইসলাম, তানোর সাংবাদিক পরিবারের সম্পাদক সোহানুল ইসলাম পারভেজ, বিল্ডিং মালিক সামশুল ইসলাম, যুবনেতা রতন, মোস্তফা সহ অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মফিজ উদ্দিন সরকার। পরিশেষে সাংবাদিক সারোয়ার হোসেনের প্রয়াত মা এবং সাংবাদিক মনিরুজ্জামান মনি’র অসুস্থ বাবা সহ তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments