সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মোস্তাফিজুর রহমান (২০) ও মানিক মিয়া (১৮) কে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, রোববার রাতে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ জোয়াহের হোসাইন খান। আটককৃত মাদক কারবারিরা সানন্দবাড়ী মধ্যপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটককৃর্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments