কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিককে জহিরুল ইসলাম মিরন (৩৫)কে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় তার বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে স্থনীয়রা মিরনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাললে প্রেরন করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে ওই রাত গাড়ি থেকে বাসার সামনে নামলে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার দুই হাত, মাথায় এবং মুখের নিচে জখম করেছে। এছাড়া বুকেও ছুড়িকাঘাত করা হয়েছে। এসময় স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি। বর্তমানে সে সংকটপন্ন অবস্থায় ঢাকায় এভারকেয়ার হাসাপাতালে চিকিৎসা রয়েছে।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান আছে। আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে সাংবাদিক মিরনের উপর ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শা¯িÍর দাবি জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments