সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল আতিক জানান, গত ২৪ ঘন্টায় জুলাই-আগস্টের ঘটনা ও নাশকতার অভিযোগে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম পারভেজ মুকুল ও সম্প্রতি ফৌজদারি রোডে রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলের জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম ইসলাম মোবারককে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল শহরের বাইপাস এলাকার আশরাফ মাস্টারের ছেলে৷
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, জুলাই আগস্টের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments