নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার এ ঘটনার ৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত বুধবার(২০ নভেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাঁকে পুলিশে তুলে দেন বিএনপির নেতা কর্মীরা।
উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মন্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সমর্থক।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে উজ্জ্বল আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল বুধবার দুপুরে বাড়িতে ফেরেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা করেন। অভিযোগ উঠেছে, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ বেশ কয়েকজন উজ্জ্বল কুমারের ওপর এই হামলা চালায়। এরপর বিএনপির নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাঁকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠালে আদালত ওই দিনই তাঁর জামিন মঞ্জুর করেন।
বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেন, শ্রী উজ্জল কুমার মন্ডল শুধুমাত্র আওয়ামী লীগ কে সমর্থন করায়, বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতা-মাতা ও অন্তঃসত্ত্বা স্ত্রী কে সহ বেধরক পিটিয়েছে বিএনপির কিছু চিন্হিত সন্ত্রাসীরা। মুমুর্ষ অবস্থায় তাকে অন্যায় ভাবে কোন মামলা না থাকার পরেও পুলিশের হাতে তুলে দেয় বিএনপির সন্ত্রাসীরা। এরপরেও উজ্জ্বলের পরিবারকে তারা (বিএনপির নেতাকর্মীরা) বার বার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, মারধরের ভিডিওটি তার নজরে এসেছে। তিনি অভিযুক্তদের ডেকে শাসিয়ে দিয়েন যাতে ভবিষ্যতে তারা এমন কাজ না করে।
এবিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম ঢাকা পোস্ট'কে বলেন, লোকজন তাকে ( উজ্জ্বল কুমারকে) আটক করে রেখেছিল, আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করে আদালতে প্রেরণ করি।
উজ্জ্বল কুমারের অপরাধ কি ছিল জানতে চাইলে ওসি বলেন, আমরা তদন্ত করে দেখবো।
প্রকাশ্যে মারধর কারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments