ময়মনসিংহ অফিস: ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (২ এপ্রিল) ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুখলেছুর রহমান দুলাল এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলী আকন্দ এবং রিক্সা শ্রমিক সমিতির সাধারণ আছির উদ্দিন কুরবান। এছাড়াও সমাবেশে উপস্থিত থাকেন ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানক্সি ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল ও ময়মনসিংহ জেলা মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান টমনসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিকের বেতন বোনাস নিয়ে প্রতিবছরই ঈদের আগে মালিকরা টালবাহানা করে। দেখা যায় বেতন বোনাসের দাবিতে ঈদের দিনও শ্রমিকদের রাস্তায় অবস্থান করতে হয়। অনেক সেক্টরে ঈদের দিন সকালে নামকাওয়াস্তে বোনাস প্রদান করা হয়, যা দিয়ে তখন আর কেনাকাটা করার সময় থাকে না।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments