নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ৩য় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার বলরামপুর ইউনিয়ন ব্যতীত গত ২৮ নভেম্বর/২০২১ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তিন ইউনিয়নে নৌকার প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদন্যরা শপথ গ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments